আজকেই লকডাউনের নিয়ম বদল! নয়া নির্দেশিকা কেন্দ্র সরকারের

Bharati Mandal
By -
0


আজকেই লকডাউনের নিয়ম বদল! নয়া নির্দেশিকা কেন্দ্র সরকারের



আজকেই লকডাউনের নিয়ম বদল! নয়া নির্দেশিকা কেন্দ্র সরকারের




গতকাল তৃতীয় দফার লকডাউন শেষ হয়ে আজ অর্থাৎ সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। জানানো হয়েছে আগে তিন বারের তুলনায় এই নতুন চতুর্থ দফার লকডাউন হবে একেবারে অন্যরকম। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নয়া নির্দেশিকা জারি করেছে। চতুর্থ দফার লকডাউনে অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে অনেক ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। দেখে নিন চতুর্থ দফার লকডাউনে কি কি বন্ধ থাকবে আর কোন কোন ক্ষেত্রে থাকবে ছাড়।




যেসব ক্ষেত্রে থাকবে কঠোর নিষেধাজ্ঞা –


১: বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা।


২: অন্তর্দেশীয় হোক বা আন্তর্জাতিক, উভয় ক্ষেত্রেই বন্ধ থাকবে বিমান পরিষেবা।


৩: বড় বড় হোটেল ও রেস্তোরাঁ বন্ধ থাকবে। তবে হোম ডেলিভারি পরিষেবা চালু রাখা যাবে।


৪: সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ স্কুল, কলেজ ও ধর্ম প্রতিষ্ঠান বন্ধ থাকবে।


৫: সামাজিক, রাজনৈতিক, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক, খেলাধূলা, ধর্মীয় অনুষ্ঠান ও জমায়েত সবক্ষেত্রে থাকছে করা নিষেধাজ্ঞা।


৬: সমস্ত সিনেমা হল, শপিং মল, জিমন্যাশিয়াম, স্যুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম বন্ধ থাকবে।


৭: সন্ধ্যা ৭ টা থেকে রাত ৭ টা পর্যন্ত থাকছে নাইট কারফিউ। এই সময় অত্যাবশ্যকীয় কারণ ছাড়া বাইরে বেরোনো নিষেধ এবং ৬৫ বছরের উপরে বৃদ্ধ, অন্তঃসত্ত্বা ও শিশুদের ক্ষেত্রে রয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।




যেসব ক্ষেত্রে থাকবে ছাড় –


১: রিকশা, অটোরিকশা, ট্যাক্সি চলাচলে অনুমতি থাকছে এবং সেলুন খোলার ক্ষেত্রেও থাকবে ছাড়।


২: সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যৌথ সম্মতিতে আন্তঃরাজ্য যাত্রীবাহী বাস ও গাড়ির চলাচল করতে পারবে।


৩: সর্বাধিক ৫০ জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে।


৪: দোকানগুলিতে গ্রাহকদের মধ্যে ৬ ফিট দূরত্ব বজায় রাখতে হবে।


৫: অত্যাবশ্যকীয় জিনিস বিক্রির ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে ই-কমার্সকে।


৬: সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে ওপিডি ও মেডিক্যাল ক্লিনিক খোলায় অনুমতি দেওয়া হয়েছে।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!