পশ্চিমবঙ্গের সাত জেলায় ভয়ানক রূপ নেবে ঘূর্ণিঝড় ‘আমফান’! সতর্কতা জারি রাজ্য সরকারের

Bharati Mandal
By -
0


পশ্চিমবঙ্গের সাত জেলায় ভয়ানক রূপ নেবে ঘূর্ণিঝড় ‘আমফান’! সতর্কতা জারি রাজ্য সরকারের



পশ্চিমবঙ্গের সাত জেলায় ভয়ানক রূপ নেবে ঘূর্ণিঝড় ‘আমফান’! সতর্কতা জারি রাজ্য সরকারের




বেশ কয়েকদিন ধরেই গুমোট গরম পড়েছিল আর এরইমধ্যে হাওয়া দপ্তর সূত্র থেকে জানা গিয়েছিল বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক ভয়ানক ঘূর্ণিঝড় যার নাম দেয়া হয়েছে আমফান। আর এই আমফান শক্তি বাড়িয়ে দিয়ে আসতে চলেছে রাজ্যে। প্রবল দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে 12 ঘন্টার মধ্যেই ক্রমেই সাইক্লোন থেকে সুপার সাইক্লোনে পরিনত হবে। বর্তমানে এই ঝড় অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ সমুদ্রের মাঝে প্রতি ঘন্টায় 265 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। দীঘা থেকে 980 কিলোমিটার দূরে রয়েছে এই আমফান।




এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে। মঙ্গলবার দুপুর থেকে ঝড় বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামীকাল রাত থেকেই ঝড়ের পরিমান বাড়বে। মনে করা হচ্ছে ঝড়ের গতিবেগ হবে 65 থেকে 95 কিলোমিটার।




বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ের গতিবেগ হতে পারে 120 থেকে 155 কিলোমিটার পর্যন্ত। কলকাতা শহর দক্ষিবঙ্গের জেলাগুলিতে বুধবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আমফানের সঙ্গে মোকাবিলায় রাজ্যের পক্ষ থেকে সব জেলাতে সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজ্যের হেল্পলাইন নম্বর দেয়া হয়েছে 1070। এখানে সাধারণ মানুষ কোন সমস্যায় পড়লে ফোন করতে পারেন বলে জানিয়েছেন রাজ্য সরকার। নবান্ন ও সেচ দপ্তর থেকে কন্ট্রোলরুম সবকিছুতেই নজরদারি রাখছে।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!