ফুটবল মাঠে ফের গোল সেলিব্রশেনে চুমু, বিতর্কে ফুটবলার

Bharati Mandal
By -
0


ফুটবল মাঠে ফের গোল সেলিব্রশেনে চুমু, বিতর্কে ফুটবলার 



ফুটবল মাঠে ফের গোল সেলিব্রশেনে চুমু, বিতর্কে ফুটবলার




নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পর বিশ্বে ফুটবল ফিরেই তৈরী হল বিতর্ক।  ইউরোপের বুন্দেসলিগা শুরুর অন্যতম শর্তই ছিল সামাজিক দূরত্ব মানতে হবে। গোল সেলিব্রেশেনে একে অপরকে জড়িয়ে ধরা চলবে না। অর্থাৎ মাঠে কোনও ধরনের উদযাপন হবে না। অথচ খেলা শুরুর পরেই চুমু বিতর্কে জড়াল ফুটবল। এবার গোল উদযাপনে চুমু খাওয়ার ঘটনা প্রকাশ্যে আশায় বিধিনিষেধ কতটা মানা হচ্ছে সেই নিয়ে উঠে গেল প্রশ্ন!  জার্মানিতে ফুটবল মাঠে গোল করে সামাজিক দূরত্বের কথা বেমালুল ভুলে গেলেন ফুটবলার। শনিবার বুন্দেসলিগায় হফেনহেইমের বিরুদ্ধে গোলের পর হার্থারের এক ডিফেন্ডারের সেলিব্রেশন করতে গিয়ে সতীর্থ ফুটবলারকে চুমু খেয়ে বসেন। এতেই বিতর্কের উৎপত্তি। হার্থার ডিফেন্ডার ডেড্রিক বোয়াতা সতীর্থ মার্কো গ্রুজিচের কপালে চুমু খেয়ে বসেন। যদিও করোনা আতঙ্কে সামাজিক দূরত্ব ভুলে গোল সেলিব্রশেন চুমু খাওয়ায় ফুটবলারের কোনও শাস্তি হচ্ছে হবে না বলেই জার্মান ফুটবল সংস্থা জানিয়েছে।




হার্থারের ঐ ডিফেন্ডার ডেড্রিক বোয়াতা অবশ্য বিষয়টি একেবারেই হাল্কাভাবে নিয়েছেন। তিনি বলেন, 'ক্লাবের ফুটবলারদের ৬ বার করোনা টেস্ট করা হয়েছে। প্রত্যেকবারই রিপোর্ট নেগেটিভ। তারপর এত ভয় পাওয়ার কিছু নেই বলে মনে হয়। গোলের পর সেলিব্রেশন না করার বিষয়টা আবেগের বসে ভুলে যাই। বললেই আবেগকে বিসর্জন দেওয়া যায় নাকি? সেলিব্রেশন বিসর্জনের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে!'






এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।





(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!