খাদ্য দফতরের নয়া বিজ্ঞপ্তি… দেখে নিন কতক্ষণ খোলা থাকবে রেশন দোকান

Bharati Mandal
By -
0




খাদ্য দফতরের নয়া বিজ্ঞপ্তি… দেখে নিন কতক্ষণ খোলা থাকবে রেশন দোকান





খাদ্য দফতরের নয়া বিজ্ঞপ্তি… দেখে নিন কতক্ষণ খোলা থাকবে রেশন দোকান







রেশন দোকান খোলা রাখার সময় কিছুটা পরিবর্তন করল খাদ্য দফতর। তাদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মে মাসে ২৬ থেকে ৩১ তারিখ পর্যন্ত দ্বিতীয়ার্ধে বেলা ২টো থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত রেশন দোকান খোলা থাকবে। এতদিন রাত ৮টা পর্যন্ত খোলা ছিল।




জুনের প্রথম সাতদিন ফের দ্বিতীয়ার্ধে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা থাকবে। এরপর জুনের ১৪ তারিখ পর্যন্ত দ্বিতীয়ার্ধে সন্ধ্যা ৭টা পর্যন্ত ও পরবর্তীকালে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা থাকবে।




খাদ্য দফতরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ১৫ ও ২৯ জুন, দুই সোমবার দোকান বন্ধ থাকবে। বাকি দু’টি সোমবার শুধু প্রথমার্ধে খোলা রাখা হবে বলে। ২৫ মে ঈদ উপলক্ষে রেশন দোকান বন্ধ থাকবে।




এদিকে ঘূর্ণিঝড়ের জন্য বহু রেশন দোকানে মজুত খাদ্যসামগ্রী ও ই-পস যন্ত্রের ক্ষতি হয়েছে। নষ্ট হওয়া খাদ্যসামগ্রী বদলে নতুন করে দেওয়া এবং খারাপ হয়ে যাওয়া ই-পস যন্ত্র পাল্টে দিতে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।




কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনার শহর এলাকাতেই প্রায় তিনশো দোকানের ক্ষতি হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।দোকানে বৃষ্টির জল ঢুকে বস্তার চাল, চিনি, ময়দা, ছোলার ব্যাপক ক্ষতি হয়েছে। এমনকি কিছু রেশন দোকান থেকে রবিবারও বৃষ্টির জল বার করা সম্ভব হয়নি।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : sangbadpratidin




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!