করোনায় মৃত্যু প্রাক্তন ভারতীয় ফুটবলার হামজা কোয়ার

Bharati Mandal
By -
0


করোনায় মৃত্যু প্রাক্তন ভারতীয় ফুটবলার হামজা কোয়ার



করোনায় মৃত্যু প্রাক্তন ভারতীয় ফুটবলার হামজা কোয়ার




স্পোর্টস ডেস্ক : কোরোনার শিকার ভারতীয় ফুটবলার ৷ মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল দেশের প্রাক্তন ফুটবলার হামজা কোয়ার ৷ শনিবার কেরালার মাল্লাপুরমের মঞ্জরী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৬১ বছর। 




গত ২১ মে মুম্বই থেকে পরিবারের সঙ্গে কেরালার পারাপ্পানাগাদিতে নিজের বাড়িতে ফিরেছিলেন হামজা কোয়া ৷ ২৬ মে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ সেদিনই তাঁকে মালাপ্পুরমের হাসপাতালে ভরতি করা হয় ৷ দুদিন আগে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছিল দেশের এই প্রাক্তন ফুটবলারের ৷ এরপর তাঁকে ভেন্টিলেটারে রাখা হয় ৷ শনিবার সকালে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর পরিবারের আরও পাঁচজন কোরোনায় আক্রান্ত ৷ COVID-19 প্রোটোকল মেনেই হামজার শেষকৃত্য সম্পন্ন হবে 




১৯৮১ সাল থেকে ১৯৮৬ পর্যন্ত মহারাষ্ট্রের হয়ে সন্তোষ ট্রফিতে প্রতিনিধিত্ব করেন কেরালার পারাপ্পানাগাদির এই ফুটবলার ৷ পরে তিনি মুম্বইয়ে চলে যান ৷ ওয়েস্টার্ন রেলওয়ে, ইউনিয়ন ব্যাঙ্ক, RFC, টাটা স্পোর্টস ক্লাব ও ওরকে মিলের মতো মুম্বইয়ের বহু ক্লাবের হয়ে খেলেছেন হামজা কোয়ার।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!