কার্তিককে কী শেখালেন দীপিকা?

Bharati Mandal
By -
0


কার্তিককে কী শেখালেন দীপিকা?



কার্তিককে কী শেখালেন দীপিকা?




এন্টারটেনমেন্ট ডেস্ক: 


সম্প্রতি ইনস্টাগ্রামে থ্রোব্যাক একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন দীপিকা পাড়ুকোন। গত বছর কান চলচ্চিত্র উৎসবে তাঁর একটি লুকের পর্দার আড়ালের ছবি দেখা যাচ্ছে সেই ভিডিয়োয়। সেখানে ক্যাপশনে দীপিকা লিখেছেন ‘#সেনানিগনস’। 




এই শব্দটি মিলেনিয়ালদের অভিধানে থাকলেও, কার্তিক আরিয়ান অবশ্য এর মানে জানতেন না। কোনও রকম রাখঢাক না করেই তিনি দীপিকার পোস্টে সেই শব্দের অর্থ জিজ্ঞেস করেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই।


দীপিকা অবশ্য বিস্তারিত ভাবে অর্থটি লিখেছেন। কার্তিকের প্রশ্নের জবাবে দীপিকার উত্তর, ‘‘উত্তেজনার বশে ছেলেমানুষি করা, যা তুমি বেশির ভাগ দিনই করে থাকো।’’ রণবীর সিংহ ও দীপিকা দু’জনেই কার্তিককে পছন্দ করেন। আবার কার্তিকও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দীপিকা যে ভাবে পিডিএ করেন, তাঁর স্ত্রী ও রকম করলে ভালই লাগবে অভিনেতার।




লকডাউনের বাজারে কার্তিক-দীপিকার এই খুনসুটি নেটিজ়েনরা উপভোগ করছেন ঠিকই। তবে দিনকয়েক আগে কার্তিকের পোস্ট করা একটি ভিডিয়ো ঘিরেই বিতর্কের ঝড় উঠেছিল।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!