‘পাতাল লোক’-এর পর ফের প্রযোজকের ভূমিকায় অনুষ্কা, নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘বুলবুল’

Bharati Mandal
By -
0


‘পাতাল লোক’-এর পর ফের প্রযোজকের ভূমিকায় অনুষ্কা, নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘বুলবুল’



‘পাতাল লোক’-এর পর ফের প্রযোজকের ভূমিকায় অনুষ্কা, নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘বুলবুল’




এন্টারটেনমেন্ট ডেস্ক:অভিনয় তো চলছেই। এতদিন তার পাশে পাশে চলছিল প্রযোজনার কাজও। কিন্তু লকডাউনে অভিনয় বন্ধ। তাই প্রযোজনার কাজে মনপ্রাণ ঢেলে দিয়েছেন অনুষ্কা শর্মা। অ্যামাজন প্রাইমে তাঁর প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ সুপারহিট। আর তারপরই পরবর্তী প্রযোজনার কথা ঘোষণা করে দিলেন অনুষ্কা। এবার নেটফ্লিক্সে আসছে ‘বুলবুল’। অবশ্য এটি ওয়েব সিরিজ নয়, পুরোদস্তর ফিল্ম।




নিজের ইনস্টাগ্রামে ছবির টিজার শেয়ার করেছেন অনুষ্কা। সেখানে একটি মেয়েকে দেখা গিয়েছে, গাছের উপর দিয়ে ছুটে চলেছে সে। এমন একটি টিজার দেখার পর নেটদুনিয়ায় স্বাভাবিকভাবেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। অনুষ্কা কিন্তু বুদ্ধিমান প্রযোজকের মতোই ছবির গল্প নিয়ে একটিও বাক্যব্যয় করেননি। শুধু লিখেছেন, “নিজেকে আবিষ্কার, ন্যায়, রহস্য ও চক্রান্তের এক দুর্দান্ত কাহিনি। নেটব্লিক্স শীঘ্রই আসছে।”




তবে অনুষ্কা না বললেও ‘বুলবুল’-এর গল্প কিছুটা হলেও প্রকাশ পেয়ে গিয়েছে। ছবির গল্প সত্য এবং তার ভাইয়ের নাবালিকা স্ত্রী বুলবুলকে নিয়ে। সত্যকে ইংল্যান্ডের স্কুলে পড়চে পাঠানো হয়। ইংল্যান্ড থেকে ফিরে সত্য দেখে যে বুলবুলকে পরিত্যাগ করেছে তার ভাই। তার পর থেকে বুলবুল গ্রামের লোকদের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। তবে গ্রামের মানুষকে রহস্যময় এক মহিলা প্রতারিত করছে। কে সে? বুলবুল নয় তো? রহস্য সন্ধান শুরু করে সত্য। এই নিয়ে অনুষ্কার ছবি ‘বুলবুল’। ছবিতে অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, তৃ্প্তি ডিমরি এবং রাহুল বোস। ২৪ জুন এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে ||





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!