‘জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না’, চিনকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Bharati Mandal
By -
0


‘জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না’, চিনকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির



‘জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না’, চিনকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির




 অবশেষে ভারত-চিন সংঘর্ষ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের কড়া সমালোচনার মধ্যে এদিন প্রধানমন্ত্রী চিনকে কড়া বার্তা দিয়ে সাফ জানিয়েছেন, উসকানি দিলে কড়া জবাব দিতে জানে ভারত।




বুধবার দেশে করোনা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্র মোদি। তার আগে গালওয়ানে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দু’মিনিট নীরবতা পালন করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, “সীমান্তে আমাদের জওয়ানরা বীরত্বের সঙ্গে লড়াই করেছেন। শত্রুকে মেরে শহিদ হয়েছেন তাঁরা। তাঁদের এই বলিদান ব্যর্থ হবে না। আমরা শান্তি চাই, তবে উসকানি দিলে আমরা যোগ্য জবাব দিতে জানি। দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোস করা হবে না।”




উল্লেখ্য, পূর্ব লাদাখে চিনা আগ্রাসন নিয়ে মৌন থাকার জন্য লাগাতার প্রধানমন্ত্রীর উপর বাক্যবাণ প্রয়োগ করছে বিরোধীরা। সরকারের এই নীরবতাকেই কাঠগড়ায় তুলছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, সীমান্ত নিয়ে সরকার নীরব থাকায় বিভ্রান্ত হচ্ছে দেশবাসী। সোমবারের সংঘর্ষের পর রাহুল গান্ধী ফের সরাসরি প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর সাফ কথা, এভাবে আর কতদিন নীরব থাকবেন মোদি (Narendra Modi)? এক টুইট বার্তায় প্রাক্তন কংগ্রেস সভাপতি বলছেন, “প্রধানমন্ত্রী কেন চুপ করে রয়েছেন? তিনি কেন এখনও লুকিয়ে? এনাফ ইজ এনাফ। আমরা জানতে চাই ঠিক কী ঘটেছে। কোন সাহসে চিন আমাদের সেনাদের মারে? কোন সাহসে চিন আমাদের ভূখণ্ড দখল করে? এবার সেইসব  প্রশ্নেরই জবাব দিলেন প্রধানমন্ত্রী। 





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!