এশিয়া কাপ আয়োজনে উদ্যোগী আরও একটি দেশ !

Bharati Mandal
By -
0


এশিয়া কাপ আয়োজনে উদ্যোগী আরও একটি দেশ ! 



এশিয়া কাপ আয়োজনে উদ্যোগী আরও একটি দেশ !




স্পোর্টস ডেস্ক: অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আগে চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর রয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে সেই po হওয়া নিয়ে সংশয়। 


সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এশিয়া কাপ আয়োজন নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হয়েছে। বৈঠকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবর্তে চলতি জুনের শেষ সপ্তাহ পর্যন্ত করোনা কারণে সংকট কী পরিস্থিতিতে দাঁড়ায় তা বুঝে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।




টুর্নামেন্টটি পাকিস্তানের আয়োজন করার কথা থাকলেও ভারত পাকভূমে গিয়ে ম্যাচ খেলায় আপত্তি জানালে মার্চের শুরুতে ভেন্যু পরিবর্তন নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল। করোনা দুর্যোগের কারণে দুবাইয়ে সেই বৈঠক স্থগিত ঘোষণা হয়। পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরে দুবাইয়ে হতে পারে।এবার জানা যাচ্ছে, এশিয়া কাপ আয়োজনের জন্য শ্রীলঙ্কা আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানে টুর্নামেন্ট না হলে তা আরব আমিরশাহীতে হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে ২০১৮ সালে এশিয়া কাপের পঞ্চাশ ওভারের আসর আরব আমিরশাহীতে হওয়াতেই এবছর সেটি শ্রীলঙ্কা আয়োজন করার জন্য আগ্রহী। এখনও অবশ্য কোনও সিদ্ধান্ত হয়নি।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।q


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!